‘ট্রাম্পের হুমকি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছে ট্রাম্প। আবার এই হুমকিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তেহরান।
একইসঙ্গে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতির কাছে চিঠি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
ট্রাম্পের বক্তব্যের পরই রাষ্ট্রদূত ইরাভানি জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও ইউএনএসসির সদস্যদের উদ্দেশে পাঠানো চিঠিতে এসব মন্তব্যকে ‘বেপরোয়া ও উসকানিমূলক’ আখ্যা দেন।
একইসঙ্গে এসব বক্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানোর আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।