ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য : বাংলাদেশ ‘পুরোপুরি বিশৃঙ্খল’, মোদি ‘ভালো বন্ধু’
বাংলাদেশ এখন ‘পুরোপুরি বিশৃঙ্খল’ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছে।
দেশটির নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আক্রমণের অংশ হিসেবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন প্রসঙ্গ তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডন্ট। সেখানেই সে এসব মন্তব্য করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার অনলাইনে এক পোস্টের এমন উস্কানিমূলক দাবি করে ট্রাম্প।
নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও হিন্দু ভোটারদের ভোট পেতেই রিপাবলিকান প্রার্থী বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ করেছে বলে ধারণা।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর ভারতও অভিযোগ করে আসছে বাংলাদেশে সংখ্যালঘুরা ‘ব্যাপক নির্যাতনের’ শিকার হচ্ছে, যদিও বাস্তবতার সঙ্গে তা মেলে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।