ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তার ১৪ জন হেফাজতে, একজন পলাতক: সেনাসদর
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চাকরিতে থাকা ১৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৪ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। বাকি একজন কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনাসদর।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।
সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, গত মাসের ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত ছিলেন। এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স ও ফরমেশন কমান্ডার কনফারেন্স, যেখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল।
৮ অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার চার্জশিট দাখিল হয়েছে এবং ওই দিনই ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, ২২ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১ জন এলপিআর-এ এবং বাকি ১৫ জন এখনো চাকরিতে কর্মরত। সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেপ্তারি পরোয়ানা হাতে না পেলেও, সংবিধান স্বীকৃত সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই জানিয়েছে সেনাসদর।
৮ অক্টোবর ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার পরপরই ১৬ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়। পরদিন ৯ অক্টোবর তাদের সেনাসদরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
চাকরিতে থাকা ১৫ জন কর্মকর্তার মধ্যে ১৪ জন সেনাসদরের ডাকে সাড়া দেন। তবে মেজর জেনারেল কবির নামের এক কর্মকর্তা সেনাসদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সেনাসদর পরে তাকে ‘ইলিগ্যালি অ্যাবসেন্ট’ হিসেবে ঘোষণা করে। তাকে ধরতে সকল সীমান্তে সর্তকতা জারি করেছে সেনাসদর।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ৩০ জনের মধ্যে ২২ জনই কর্নেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












