ট্যানারিগুলোতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কিছু নেই -পরিবেশমন্ত্রী
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের ট্যানারিগুলোতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিছুই নেই বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, সাভারের ট্যানারি থেকে ক্রোমিয়ামের মতো রাসায়নিক নির্গত হয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও ঢাকা কলিংয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, সেখানে (ট্যানারি) বিশেষ করে আমরা যেটা বলি, ক্রোমিয়ামের যে বিষয়টি আছে, যেটি ভারী ধাতু, যেটির কারণে ক্যানসার হয়, মানুষ মারা যায়, সেই ক্রোমিয়াম আমাদের ট্যানারি থেকে বের হয়ে আসছে। এটি খুবই দুঃখজনক। আমরা এত বড় একটি পরিকল্পনা নিলাম, হাজারীবাগ থেকে স্থানান্তর করলাম। হাজারীবাগে যখন এটি ছিল, তখন আশপাশের নদীগুলো মরল। এখন সেটি যেখানে স্থানান্তর করা হয়েছে, সেখানকার আশপাশের নদীগুলোকে শেষ করছি। কাজেই এখানে একটি বড় ধরনের পরিবর্তন আসা দরকার। আমরা তা করব।
ট্যানারির বর্জ্য বড় চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, এতদিন শিল্প মন্ত্রণালয় থেকে বলা হতো, সেখানে দূষণ হচ্ছে না। কিন্তু তারাও এখন বুঝতে পেরেছে, আমরা সেখানে গিয়ে দেখে এসেছি। আগে আমরা যখন এ নিয়ে বলতাম, তখন মনে হতো, আমরাই অপরাধী। কারণ পরিবেশ মানেই এসব কথা বলবে। কিন্তু এখন সমস্যা যে আছে, তা স্পষ্ট হয়েছে।
মন্ত্রী বলেন, বর্জ্য থেকে আমরা যদি সার তৈরি করতে পারি, তাহলে প্রতি বছর আমরা যে পরিমাণ সার আমদানি করি, তা আমদানি না করে স্থানীয়ভাবে বর্জ্য থেকে তৈরি করতে পারব। একটি বিষয় হলো বর্জ্য ব্যবস্থাপনা। সার্বিকভাবে সেটিকে কীভাবে উন্নত করা যায়, কার্যকর করা যায়, তা আমাদের জন্য চ্যালেঞ্জ। আরেকটি হলো, আমদানির ওপর নির্ভরতা কমাতে বর্জ্য ব্যবহার করতে পারি। এতে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
সার আমদানি কমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সার আমদানির যে স্পেসিফিকেশন আছে, সেটির সঙ্গে আমরা স্থানীয়ভাবে যা উৎপাদন করি, তার মধ্যে কোনো পার্থক্য আছে কি না, সেটি দেখবো। আমদানির ক্ষেত্রে আমরা জানি, যারা সাপ্লাই করে, তাদের স্বার্থ থাকে। তারা স্পেসিফিকেশন একভাবে তৈরি করে নেয়। আমরা দেখব, বাংলাদেশে আমরা যে মানটা পাচ্ছি, সেটিতে যদি বিএসটিআই অনুমোদন দেয়, কৃষি মন্ত্রণালয় যদি উপযোগী মনে করি, তাহলে আমদানি কেন করব? আমরা স্থানীয়ভাবে বর্জ্যটাকে সারে রূপান্তর করব। এটি এখন পরীক্ষামূলকভাবে হচ্ছে, খুবই ছোট পরিসরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












