টেক্সাসের পর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতেও আকস্মিক বন্যা
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
টেক্সাসের পর এবার আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এরইমধ্যে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা।
প্রতিবেশী রাজ্য টেক্সাসে ভয়াবহ বন্যার মাত্র কয়েকদিনের মধ্যেই নিউ মেক্সিকোতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গত জুমুয়াবার টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এ পর্যন্ত ১২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া অন্তত ১৬১ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে টেক্সাসের গভর্নর।
জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানিয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর আসেছে রুইডোসো এলাকা থেকে।
দক্ষিণ নিউ মেক্সিকোর একটি পাহাড়ি গ্রামে বন্যার পানিতে এক বাবা ও দুই সন্তান ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। এ ছাড়া কবলিত বিভিন্ন এলাকায়ও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রামটির জরুরি ব্যবস্থাপনা অফিস নদীর কাছের মানুষদের অবিলম্বে উচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এছাড়া গ্যাভিলান ট্রেলার পার্কে একাধিক উদ্ধারকাজ চলছে এবং বাড়িঘর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
এনডব্লিউএস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিউ মেক্সিকোতে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। বন্যা নিয়ে একের পর এক হালনাগাদ তথ্য জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আটকে পড়াদের উদ্ধারের জন্য নানাভাবে তথ্য আসছে বলেও জানানো হয়েছে।
জাতীয় আবহাওয়া পরিষেবার অস্থায়ী প্রতিবেদনে দেখা গেছে, রুইডোসো এলাকায় নদীর উচ্চতা এক ঘণ্টার কম সময়ে ৩ ফুটেরও কম থেকে ২০ দশমিক ২৪ ফুট (৬.১ মিটার) উচ্চতায় পৌঁছেছে।
তারা বলছে, যদি নিশ্চিত করা হয়, তবে এটি নদীর জন্য একটি রেকর্ড উচ্চতা হবে। কারণ ২০২৪ সালে, সর্বোচ্চ উচ্চতা ১৫.৮৬ ফুট রেকর্ড করা হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)