টেকনাফে রকমেলন ও সাম্মাম চাষে সাফল্য
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় বিদেশি ফল সাম্মাম ও রকমেলন চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষি উদ্যোক্তা মোস্তাক।
বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়ায় সরেজমিন গিয়ে জানা যায়, দুই জাতের ফল চাষ করেছে, সাম্মাম ফল ও রকমেলন ফল, এ জাতীয় ফসলের জীবনকাল ৭৫ দিন, একর প্রতি ফলন হয় প্রায় আড়াই থেকে তিন টন। এ জাতের ফলগুলো পুষ্টিকর, সুস্বাদু ও মিষ্টি হওয়ায় এলাকা ও সারা দেশে চাহিদা অনেক বেশি। এই কৃষক এর আগেও একই জমিতে রকমেলন সাম্মাম ফল চাষ করে বড় ধরনের লাভবান হয়ে পুনরায় চাষ করেছে। এবারও চাষের সাফল্য দেখছে।
কৃষি উদ্যোক্তা মোস্তাক বলেন, আমি সাম্মাম ও রকমেলন ফল চাষের পদ্ধতি দেখে টেকনাফ উপজেলার কৃষি অফিসের সহযোগিতায় বীজ সংগ্রহ করেছি। ২/৩ খানি জমিতে সাম্মাম ফল ও রকমেলন ফল চাষ করেছি। আমার খরচ হয়েছে দুই লাখ টাকা, জমিতে ভালো ফলন হয়েছে। বাজারে এক কেজি ফলের দাম ১৮০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। এর আগে ২/৩ খানি জমির সাম্মাম ও রকমেলন ফল বিক্রয় করে আমার লাভ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। বর্তমানেও আরও লাভ বেশি হবে বলে আশা করছি।
টেকনাফ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম বলেন, সাম্মাম ও রকমেলন একই প্রজাতির কিন্তু জাত ভিন্ন, এই ফল মরু এলাকায় চাষাবাদ হয়। টেকনাফের উপকূলীয় ইউনিয়নের কৃষকরা পিছিয়ে নেই চাষাবাদে। ২/৩ খানি জমিতে এ ফল চাষাবাদ হয়েছে। টেকনাফ উপজেলার বাহারছড়া অঞ্চলে এই জাতীয় ফল চাষাবাদের উপযোগী, আমরা কৃষকদের সাম্মাম ও রকমেলনের পাশাপাশি তরমুজ চাষে নিয়মিত পরামর্শ দিচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)