টেকনাফে অপহৃত একই পরিবারের ১১ সদস্য উদ্ধার
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
টেকনাফের গহিন পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানা থেকে একই পরিবারের অপহৃত ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।
গত মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহিন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, আলীখালীর রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। গহিন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। সেই রিদুয়ান দীর্ঘদিন কারাবরণ করে বের হয়ে এলাকায় আবারো নানান অপরাধ কর্মকা- করে যাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, অভিযানকালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)