টিমটিম করে জ্বলছে চুলা, এক ঘণ্টার রান্না তিন ঘণ্টায়ও শেষ হচ্ছে না
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানী ঢাকার লালবাগের একজন বাসিন্দা জানান, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৭টায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় গৃহপরিচারিকাকে পাটশাক রান্না করতে বলে যান। সকাল ১০টায় বাসায় ফিরে দেখেন, তখনও রান্না শেষ হয়নি।
গৃহপরিচারিকা তাকে জানান, লাইনের গ্যাসের চাপ এতটাই কম যে সকাল থেকে চুলা টিমটিম করে জ্বলছে। এ কারণে তিন ঘণ্টায়ও শাক সেদ্ধ হয়নি।
শুধু লালবাগ নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে প্রতিদিনের রান্নাবান্না দুঃসহ হয়ে উঠেছে। চুলায় আগুন জ্বলছে ঠিকই, কিন্তু চাপ এতটাই কম যে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগলেও রান্না শেষ করা যাচ্ছে না-এমন অভিযোগ এখন ঘরে ঘরে।
তিনি বলেন, ‘এটি এখন প্রায় প্রতিদিনের চিত্র। দিনের বেলায় গ্যাসের চাপ এতো কম থাকে যে স্বাভাবিক সময়ের মধ্যে রান্না শেষ করা কঠিন হয়ে পড়ে।’
সরেজমিনে রায়েরবাজার, মোহাম্মদপুর ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা হলে তারাও একই ধরনের ভোগান্তির কথা জানান। অনেকের অভিযোগ, গ্যাসের চাপ কম থাকায় ভাত ঠিকমতো সেদ্ধ হচ্ছে না, মাছ-গোশত রান্নায় দ্বিগুণ-তিনগুণ সময় লাগছে।
রায়েরবাজারের আকের বাসিন্দা বলেন, ‘গ্যাস না থাকায় অনেক সময় রাত জেগে রান্না করতে হয়। বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতাম, কিন্তু গত এক মাসে দুই দফায় ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৬০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে খরচও অনেক বেড়েছে। এতো টাকা দিয়ে সিলিন্ডার কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।’
বাসাবাড়িতে সাধারণত সকালের দিকে রান্নাবান্নার কাজের ব্যস্ততা থাকে। এসময়ে চাহিদাও বাড়ে। কিন্তু চাহিদা বেড়ে গেলে পাইপলাইনে চাপ আরও কমে যায়। যে কারণে চুলায় আগুন জ্বলে টিমটিম করে।
গ্যাস সংকটের কারণে অনেক পরিবার এখন এলপিজি সিলিন্ডারের দিকে ঝুঁকছে। তবে বাজারে সিলিন্ডারের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
ভুক্তভোগীরা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে নগরজীবনের এ সংকট আরও গভীর হবে। তারা জ্বালানি মন্ত্রণালয় ও তিতাস কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চাইছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসানের কাছে তিতাস গ্যাসের চাহিদা, সরবরাহ ও সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো পার্টিকুলার বাসায় গ্যাসের সমস্যা থাকলে স্থানীয় অফিসে যোগাযোগ করতে হবে। কারণ, বাসার লাইনেও সমস্যা থাকতে পারে।
তিতাসের সব গ্রাহক মিলে বর্তমানে দৈনিক চাহিদা ১৯০০ এমএমসিএফডি’র বেশি। আমরা পাচ্ছি ১৫০০ এমএমসিএফডি। এটা ডিপেন্ড করে কোন কোন ফ্যাক্টরি বা বিদ্যুৎকেন্দ্র চালু বা বন্ধ রাখা হচ্ছে তার ওপর-বলেন তিতাসের এ কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)