টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর টিটিপাড়ায় নতুন ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সাধারণ জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে যান চলাচল। ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।
অতীশ দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডকে সংযুক্ত করেছে এই টিটিপাড়া আন্ডারপাস। আগে এখানে ছিল ব্যস্ত লেভেল ক্রসিং, যেখানে সড়ক ও রেলপথের যানবাহন একে অপরের জন্য অপেক্ষায় থাকত, ফলে নিয়মিত সৃষ্টি হতো যানজট। নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে লেভেল ক্রসিংটি সরিয়ে নির্মাণ করা হয় আধুনিক এই আন্ডারপাস, যা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে রাজধানীবাসীকে ভোগান্তিতে ফেলেছিল।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় দুই বছরের নির্মাণকাজ শেষে তৈরি হয়েছে ছয় লেনের এই আন্ডারপাস। এর মধ্যে চার লেন নির্ধারিত হয়েছে যান্ত্রিক যানবাহনের জন্য, আর দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন রাখা হয়েছে। পথচারীদের জন্যও রাখা হয়েছে প্রশস্ত ফুটপাত।
প্যাডেলচালিত যানবাহনের সুবিধার্থে দুই পাশের লেন কিছুটা উঁচু করা হয়েছে, যাতে ঢাল কম থাকে। ফলে এখন ট্রেন উপরের ট্র্যাকে চলবে আর নিচ দিয়ে সড়কপথের যানবাহন নির্বিঘেœ চলাচল করতে পারবে।
এই আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়কসংযোগে এখন আর ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না। এটি খুলে দেওয়ায় এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)