টিএসসিতে তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন -সারজিস
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস বলেছে, ফেনীর বন্যার জন্য যে টাকা তোলা হয়েছিল, তা অডিট রিপোর্টসহ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। এই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, তা ত্রাণ উপদেষ্টার কাছে জানতে চাইবেন, আমাদের কাছে নয়।
গত সোমবার (২১ জুলাই) ঢাকায় ফেরার পথে ফেনীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলে।
সম্প্রতি ২০২৪ এর বন্যায় ফেনীবাসীর জন্য টিএসসিতে তোলা ত্রাণের টাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
টিএসসির ত্রাণ কর্মসূচি প্রসঙ্গে সে বলেছে, এটি এক বছর আগের আলাপ। টিএসসিতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণের যত টাকা ওঠানো হয়েছিল তা আন্তর্জাতিক একটি ফার্মের মাধ্যমে অডিট করে প্রতিবেদন জমা দেওয়া হয়। পাই টু পাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড রয়েছে সেখানে জমা দিয়েছি। কারণ এখানে কাজ করার মতো আমাদের লজিস্টিক ও জনবল ছিল না। এগুলো গত আগস্ট-সেপ্টেম্বরের কথা। এর আগে এমন কাজ করার অভিজ্ঞতাও আমাদের নেই। এতে টাকাগুলোর অপব্যবহার হতে পারতো। এ টাকার যথাযথ ব্যবহার নিশ্চিতের জন্য সরকারের ফান্ডে দেওয়া হয়েছে। কারণ তাদের জনবল, দপ্তর ও নির্দেশনার ধারাবাহিকতা রয়েছে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এ ব্যাপারে প্রশ্ন করার কথা জানিয়ে সারজিস বলে, এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তাকে। জিজ্ঞেস করবেন, অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছে তারা ৯ কোটি টাকা দিয়েছে সেখান থেকে আপনি ফেনীর জন্য কত টাকা খরচ করেছেন, কত টাকা করেননি এটির হিসাব দেন।
সারজিন আরও বলে, সামনে আরও বেশি পরিস্থিতি খারাপ হতে পারে। এটির জন্য লজিস্টিক সাপোর্টসহ যা যা করা প্রয়োজন সেটি আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। আমরা ফেনীর সচেতন নাগরিক সমাজকে অনুরোধ করবো, আপনারা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এটি জানতে চাইবেন। ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে ফেনীর যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার সঙ্গে কথা বলে ওই টাকা খরচ করা হয়েছে কি না খবর নেবেন। যদি না হয় কেন হয়নি বা যদি এর বেশি হয় তাহলে সেই খরচের বিস্তারিত বিবরণ যেন ফেনীর মানুষের কাছে উপস্থাপন করেন সেই বিষয়ে বলবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












