এক রানওয়েতে সব কার্যক্রম
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা একটি মাত্র রানওয়ে দিয়েই সব প্রকার উড়োজাহাজের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে বিঘিœত হচ্ছে সেবা এবং বিলম্বিত হচ্ছে ফ্লাইট। দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা করা হলেও জায়গা সংকটের কারণে সেটি বাদ দেওয়া হয়। তবে ডিপেনডেন্ট একটি রানওয়ে করার সিদ্ধান্ত নেওয়া হলেও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তা বাদ দেওয়া হয়। নতুন রানওয়ে নির্মাণ না করে স্মার্ট এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (এটিএম) এবং উন্নত সøট ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যমান রানওয়ে থেকে সর্বোচ্চ সক্ষমতা আদায় করতে চায় বর্তমান সরকার।
বেবিচক সূত্রে জানা গেছে, শাহজালালের বিদ্যমান রানওয়েটি ৩ হাজার ২০০ মিটার দীর্ঘ। কিছু বড় উড়োজাহাজ ছাড়া প্রায় সব ধরনের উড়োজাহাজই ওঠানামা করতে পারে বর্তমান রানওয়েতে। আবার রানওয়ে ৪৬ মিটার প্রশস্ত হওয়ায় ‘কোড এফ’ (বোয়িং ৭৪৭-৮/এয়ারবাস এ-৩৮০-৮০০-এর মতো উড়োজাহাজ) ছাড়া সব ধরনের উড়োজাহাজ নির্বিঘেœ ওঠানামা করতে পারে। বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে ৩৬টি বিদেশি কমার্শিয়াল এয়ারলাইন্স, ৮টি কার্গো এয়ারলাইন্স, ৪টি দেশীয় এয়ারলাইন্স এবং হেলিকপ্টারসহ ১৩টি অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ফ্লাইট পরিচালনা করছে।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে চালু হয় ১৯৮০ সালে। ১৯৯৬ সালে প্রথম দফায় শাহজালাল বিমানবন্দরের রানওয়ের মেরামতের কাজ করা হয়। সেসময় রানওয়েতে ২০ সেন্টিমিটার এসফল্ট কংক্রিটের আস্তরণ দেওয়া হয়। মূলত রানওয়ের শক্তি বাড়ানোর জন্য এসফল্ট কংক্রিটের আস্তরণ দেওয়া হয়। মেরামতের কাজ শেষ করতে প্রায় এক বছর সময় লাগে। এ সময় ব্যাহত হয় নিরবচ্ছিন্ন ফ্লাইট কার্যক্রম। ১০ বছর মেয়াদি রানওয়ের মেরামতের আয়ু শেষ হয় ২০০৬ সালে। এরপর দীর্ঘসময় মেরামতের উদ্যোগ না থাকায় রানওয়ে সারফেসে লম্বালম্বি ও আড়াআড়িভাবে ফাটলের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আয়ুষ্কাল পার হওয়ার পাঁচ বছর পর ২০১৩ সালে আরেক দফায় রানওয়েটি মেরামত করা হয়। ২০২৬ সালের পরই বিদ্যমান রানওয়ের আয়ুষ্কাল শেষ হবে। এরপরই নিরাপদ উড্ডয়নের জন্য বড় ধরনের সংস্কার করতে হবে।
অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, শাহজালাল বিমানবন্দরে রানওয়ে একটি হওয়ায় প্রায়ই পিক আওয়ারে একই সময়ে একাধিক ফ্লাইট থাকলে টেকঅফের জন্য উড়োজাহাজগুলোকে সিরিয়াল ধরে অপেক্ষা করতে হয়। অন্যদিকে ল্যান্ডিংয়ের অনুমতি না পেলে আকাশে গো-অ্যারাউন্ড করতে হয়। এতে এয়ারলাইন্সগুলোর জ্বালানি খরচ যেমন বাড়ে, তেমনি ফ্লাইট শিডিউল ঠিক রাখতেও বেগ পেতে হয়। আর তৃতীয় টার্মিনাল চালুর পর ফ্লাইট কার্যক্রম বাড়বে, ফলে এ সংকট আরও বৃদ্ধি পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












