টালিবালি করে চলবে না, নির্যাতনের মুখেও দাঁড়িয়ে আছি -মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন ‘৭০ শতাংশ ভোট পড়বে আওয়ামী লীগের’। তাহলে গুলশান, ব্রাহ্মণবাড়িয়া ও চট্রগ্রামে কতো শতাংশ ভোট পড়েছিলো। কেউ কি এসেছিলো ভোট দিতে। এসব টালিবালি করে চলবে না। প্রচ- নির্যাতনের মুখেও আমরা দাঁড়িয়ে আছি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাজার সিন্ডিকেট, একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ভোট কেমন এবং কীভাবে হবে তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভালো জানে, তাকে জিজ্ঞাসা করেন। মনোনয়ন প্রত্যাহারের দিন পুলিশ একটি রাজনৈতিক দলের অফিসে গিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে। যিনি দলের চেয়ারম্যান তার রুম বন্ধ করে কথা বলেছেন। সে দলের সেক্রেটারি সাহেব বাইরে ঘুরে বেরিয়েছেন। কিন্তু এত কিছুর পরও তিনি কথা দিতে পারেননি। অনেক অনুরোধ করার পরও সে দলের চেয়ারম্যান বললেন, আমি ভিক্ষার চাল নিয়ে নির্বাচন করতে পারবো না। তার মানে সরকার ভোটের নাম করে ভিক্ষার চাল বিতরণ করছেন।
আগামী নির্বাচনে বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি এমন মন্তব্য করে তিনি বলেন, এ পাতানো নির্বাচন করার পর একটা প্রশ্ন আসে। তাহলে প্রধান বিরোধী দল কে হবে। সরকার তো হয়েই আছে, জাতীয় পার্টি কি বিরোধী দল হবে। আমি বলি আরে ভাই নিজের স্ত্রীর আসনই কনফার্ম হয় না, তা নিয়ে কি যে কান্নাকাটি। আর বাকি যারা কনফার্মেশন পেয়েছেন সেই ২৪ জন বলেন, আমাদের কাকে বাদ দিয়ে কাকে যে রাখে, তা তো বুঝতে পারছি না। অতএব অনেকে বলে এবার বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি। দুনিয়ার কোথাও কি এমন হয়েছে। এ ফোর টোয়েন্টি মার্কা নির্বাচন নিয়ে বড়াই করার কিছু নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।