টানা ২২৭ ঘণ্টা ধরে রান্না করে রেকর্ড ঘানার রাঁধুনীর
প্রতিবেদনে বলা হয়েছে, সে ২২৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিরতিহীন রান্না করার পরে বিশ্ব রেকর্ড ভেঙেছে বলে মনে হচ্ছে। নিজেকে দেশের জাতীয় পতাকায় মুড়িয়ে ফাইলাতু আব্দুল-রাজাক গত বুধবার তার রান্নার সমাপ্তি করে। এই রান্নার আগে সে এটিকে তার ‘জাতীয় অ্যাসাইনমেন্ট’ বলে অভিহিত করে। সে সময় সে বলেছিলো, সে ঘানার জন্য এই কাজ করতে চলেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতোমধ্যেই আব্দুর-রাজাকের কৃতিত্বের প্রতিক্রিয়া জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সংস্থাটি জানিয়েছে, ‘আমরা তার প্রমাণ পর্যালোচনা করার জন্য উন্মুখ হয়ে আছি!’ সবচেয়ে বেশি সময় ধরে বিরতিহীন রান্না করার রেকর্ডটির বর্তমান ধারক হচ্ছে, আইরিশম্যান অ্যালান। সে ১১৯ ঘণ্টা ৫৭ মিনিট ধরে রান্না করেছিলো। আর আব্দুর-রাজাক একটানা বিরতিহীনভাবে রান্না করেছে ২২৭ ঘণ্টা। আব্দুল-রাজাক বলেছে, সে নিশ্চিত করতে চেয়েছিলো যে, তার পরে কেউ তার রেকর্ড ভাঙার চেষ্টা করলে তা যেন তার জন্য খুব ‘কঠিন’ হয়। এদিকে ঘানার ভাইস-প্রেসিডেন্ট মাহমুদ বাউমিয়াসহ দেশটির রাজনীতিবিদরা, অসংখ্য সেলিব্রিটি এবং এমনকি ঘানার সামরিক বাহিনীও তাদের দেশের এই শেফের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।