টানা বৃষ্টিতে আমন ক্ষেতে ফিরেছে প্রাণ
নিজস্ব প্রতিবেদক:
আমন মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় বিপাকে ছিলেন কৃষকেরা। অনেকে সেচ দিয়ে আমন ধান রোপণ করেছেন। পরে ওই খেতে আরো সেচ দিতে হয়েছে। এতে তাদের বাড়তি খরচ হয়েছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিতে আমনের খেতে প্রাণ ফিরেছে। কৃষকও স্বস্তি পেয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর ঠাকুরগাঁও কার্যালয় জেলার তাপমাত্রার পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণও রেকর্ড করে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, গত বুধবার থেকে গত শনিবার পর্যন্ত ৬৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গড় বৃষ্টিপাত হয়েছে ১২৬.৪ মিলিমিটার। সদর উপজেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এখানে ১৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর কম বৃষ্টিপাত হয়েছে বালিয়াডাঙ্গী উপজেলায়। সেখানে বৃষ্টিপাত হয়েছে ১১১ মিলিমিটার।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, রাজাগাঁও ও আকচা এলাকায় সরেজমিনে দেখা যায়, পথের ধারে সবুজ আমন ক্ষেত। কৃষক কোথাও কোথাও খেতের আগাছা নিড়ানিতে ব্যস্ত। আবার কোথাও কোদাল দিয়ে খেতের আইল (সীমানা) বেঁধে দিচ্ছেন। তাদের চোখে-মুখে খুশির ঝিলিক।
সদর উপজেলার মহেষপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন সাত বিঘা জমিতে আমন ধান চাষ করছেন। গত কয়েক দিনের বৃষ্টি তার মনে স্বস্তি এনে দিয়েছে। তিনি বলেন, বৃষ্টি না থাকায় প্রথমে ডিজেলচালিত শ্যালো মেশিনে সেচ দিয়ে আমনের চারা রোপণ করতে হয়েছে। এতে বাড়তি খরচ করতে হয়েছে। কয়েক দিন বৃষ্টি না হওয়ায় ক্ষেতের মাটি ফেটে গিয়েছিল। খেতের ধানগাছ লালচে হয়ে যাচ্ছিল। ভালো ফলনের আশা ছেড়েই দিয়েছিলাম। গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছে। ধানের ক্ষেত প্রাণ ফিরে পেয়েছে। আগের তুলনায় আমনের বেশি ফলনের আশা করছি।
এবার আষাঢ় ও শ্রাবণ মাসে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। আমনের আশানুরূপ ফলনের আশা ছেড়েই দিয়েছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা এলাকার কৃষক প্রদীপ রায়। টানা বৃষ্টিতে ভালো ফলনের আশা করছেন তিনি।
তিনি বলেন, গত বছর ১২ বিঘা জমিতে ধান আবাদ করে ১৩৮ মণ ধান পেয়েছিলাম। এ বছর ১৪৪-১৫০ মণ ধান পাওয়ার আশা করছি।
কৃষি সম্প্রসারণ অধিদফতর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, আমন চাষ পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভরশীল। কিন্তু এবার তেমন বৃষ্টির দেখা মেলেনি। কৃষকদের শ্যালো যন্ত্র দিয়ে জমিতে সেচ দিতে হয়েছে। এতে তাদের বাড়তি খরচ করতে হয়েছে। স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের সেই দুশ্চিন্তা কেটে গেছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।