মূল্যস্ফীতির দৌড়ে দিশেহারা মানুষ
মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপে দিশাহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ, কঠিন হয়ে পড়েছে সংসারের হাল ধরে রাখা। খুবই জরুরি প্রয়োজন বা বিপদ-আপদের কথা ভেবে যারা দীর্ঘদিন ধরে অল্প অল্প করে হাতে কিছু টাকা জমিয়েছিলেন, সেই জমানো অর্থ ফুরিয়েছে মূল্যস্ফীতির ঘোড়া বেপরোয়াভাবে ছুটতে শুরু করার পরপরই। এখন ধারদেনা করে চলতে হচ্ছে তাদের। এ দুরবস্থা থেকে পরিত্রাণের পথ খুঁজে পাচ্ছেন না তারা। খাদ্যপণ্যের দামই শুধু নয়, এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও বাড়ছে পাল্লা দিয়ে। মূল্যস্ফীতির জাঁতাকলে নিম্নআয়ের মানুষ তো বটেই, মধ্যবিত্তদেরও চিড়েচ্যাপটা হয়ে যাওয়ার দশা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না তারা। আগস্টের শেষদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, অর্থনীতির জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন অতিমাত্রায় মূল্যস্ফীতি। যদিও আমি মনে করি এ মাসে তা কমে আসবে। যদিও মাস শেষে হয়েছে এর উল্টোটি। আগস্টে মূল্যস্ফীতি কমেনি বরং আরও বেড়েছে। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য বলছে, ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত অর্থাৎ এক বছর সময়কালে গ্রামাঞ্চলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে ১২.৭১ শতাংশ। খাদ্যপণ্যে সার্বিক মূল্যস্ফীতি ১২.৫৪ শতাংশ। আগের মাস জুলাইয়ে তা ছিল ৯.৭৬ শতাংশ। বিবিএস খাদ্যপণ্যসহ অন্যান্য পণ্য নিয়ে সার্বিক মূল্যস্ফীতি তৈরি করে থাকে।
এদিকে গত শনিবার সরেজমিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজিরই চড়া দাম। মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে মুরগিতেও। স্বস্তি নেই মাছের বাজারেও।
যাত্রাবাড়ীর ক্ষুদ্র ব্যবসায়ী কাওসার আহমেদ। স্ত্রী, দুই সন্তান নিয়ে চার সদস্যের পরিবার তার। আগে ব্যবসায় থেকে যে আয় হতো তাতে তাদের সংসার ভালোভাবে চলে যেত। মাস শেষে কিছু টাকা সঞ্চয়ও করতে পারতেন। কিন্তু বর্তমানে মূল্যস্ফীতির কষাঘাতে সেই জমানো সঞ্চয়টুকুও শেষ হয়ে গেছে। এখন ঋণ করে সংসার চালাতে হয়। একদিকে পুঁজি খেয়ে ফেলছে, অন্যদিকে ঋণের জালে জড়িয়ে পড়ছে। এমন কঠিন পরিস্থিতিতে শহরে টিকে থাকাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময় কত দিনে শেষ হবে, সেই উত্তরও তার অজানা।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।