সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
জানা গেছে, ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ ঘটনার পর নিজের ভেরিফায়েড পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। তার দাবি, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিলো।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও মামলা করা হয়নি। তাদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ…
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে …
‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় …
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
ফলের বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের
লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত
পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।