টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত চীন: বিস্তীর্ণ এলাকায় বন্যা-ভূমিধস
, ২৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৪ শামসী সন , ১০ জুলাই, ২০২৬ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন ‘মেসাক’-এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় একের পর এক নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
গত মঙ্গলবার দুটি বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এই অঞ্চলে অন্তত ৬ জন মারা গেছে এবং ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে।
পুরো চীনজুড়ে এই ঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। গানসু প্রদেশে একটি বড় ভূমিধসের ঘটনায় ২১ জন মারা গেছে। এছাড়া হুবেই প্রদেশে শক্তিশালী টর্নেডো ও বজ্রঝড়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে।
বন্যায় খামার থেকে পালিয়েছে ৯০০ সাপ, এলাকায় চরম আতঙ্ক:
এই বন্যা পরিস্থিতিতে গুয়াংজি অঞ্চলের একটি বাণিজ্যিক খামার থেকে প্রায় ৯০০ সাপ লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মারাত্মক বিষধর কোবরা বা গোখরা সাপও রয়েছে।
ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় খামারটি ডুবে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। শত শত সাপ একসঙ্গে লোকালয়ে চলে আসায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন এরই মধ্যে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কর্দমাক্ত বন্যার পানিতে কোবরা সাপ মাথা উঁচিয়ে সাঁতার কাটছে।
বন্যার কারণে বিষধর সাপগুলো মানুষের বাড়িঘর, সিঁড়ি ও ভবনের কোণায় আশ্রয় নিচ্ছে। বন্যার আবর্জনা পরিষ্কার করতে গিয়ে এরই মধ্যে বেশ কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ের শিকার হয়েছে।
স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানায়, সে নিজের ঘরের মেঝে পরিষ্কার করার সময় একটি কোবরা তাকে কামড় দেয়। হাসপাতাল সূত্রে সাপের কামড়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
বন্যা কবলিত এলাকায় উদ্ধারকারী দল ও চিকিৎসকদের বিশেষ দল পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন একটি নির্দেশনায় জানিয়েছে, সাপ দেখলে নিরাপদ দূরত্বে সরে যেতে ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে এবং চলাচলের সময় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, সিজিটিএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরেও যেতে পারি, আমি ইরানের নাম্বার ওয়ান টার্গেট -ড্রাম্প
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বুর্জ খলিফার চেয়েও উঁচু ভবন হতে যাচ্ছে জেদ্দা টাওয়ার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করছে মিশর
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলা অব্যাহত
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নৌপথে ইসরায়েল থেকে পালাচ্ছে ইহুদিরা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত -ইউনিসেফ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, ১২ হাজার মানুষকে সরিয়ে নেয়ার দাবি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












