ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন ভাঙার নির্দেশনা মানছে না কেউ
, ২৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আশির, ১৩৯১ শামসী সন , ০৬ মার্চ, ২০২৪ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজউকের আওতাধীন এলাকার ভবনগুলোর ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে আরবান রেজিলিয়ান্স প্রকল্পের আওতায় ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ ঘোষিত ৪২টি সরকারি ভবন ভাঙতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গত বছরের ১২ মার্চের ওই চিঠিতে উল্লেখ করা হয় তিন মাসের মধ্যে এসব ভবন না ভাঙলে রাজউক নিজ উদ্যোগে ভাঙবে। এরই মধ্যে প্রায় ১ বছর পার হয়ে গেলেও ঝুঁকিপূর্ণ একটি ভবনও ভাঙেননি কোনো সরকারি প্রতিষ্ঠান।
অতি ঝুঁকিপূর্ণ ৪২ সরকারি ভবন ভাঙার নির্দেশনা মানছে না কেন এবং এই ক্ষেত্রে রাজউকের করণীয় কী জানতে চাইলে রাজউকের উন্নয়ন ও নিয়ন্ত্রণ সদস্য মোহাম্মদ আবদুল আহাদ বলেন, ‘রাজধানীর কোনো ভবনে, ‘কোনো দুর্ঘটনা হলেই এর দোষ পরে রাজউকের ওপর। অবশ্যই রাজউকের দেখভালের দায়িত্ব বেশি। কিন্তু যারা নিরাপত্তার জন্য অন্যান্য ছাড়পত্র দেন, যেমন বিদ্যুৎ ও পানিসহ প্রায় এক ডজন সংস্থা। তাদেরও ওই সকল ভবনে নিরাপত্তার বিকল্প ব্যবস্থা আছে কি না সেগুলো দেখা উচিত। অতি ঝুকিপূর্ণ ৪২টি ভবন ভাঙার বিষয়ে বারবার সতর্ক করে চিঠি আদান-প্রদান করার পরও কোনো সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলো নিজ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না যা খুবই দুঃখজনক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)