-ইয়েমেনের পানিসীমায় জাহাজ প্রবেশে অবশ্যই অনুমতি নিতে হবে : হুতি
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের পানিসীমায় প্রবেশের জন্য জাহাজগুলোকে অবশ্যই অনুমতি নিতে হবে বলে হাউছি মন্ত্রী বলেছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার হাউছি টেলিযোগাযোগ মন্ত্রী মিসফার আল-নুমাইর বলেছেন, ইয়েমেনের পানিসীমায় প্রবেশের আগে জাহাজগুলোকে অবশ্যই ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত মেরিটাইম অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।
হাউছি যোদ্ধারা নভেম্বরের মাঝামাঝি থেকে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে এডেন উপসাগরে ইসরাইল কেন্দ্রিক বাণিজ্যিক জাহাজগুলোতে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রায় প্রতিদিনের এই আক্রমণের কারণে ইসরাইল কেন্দ্রিক বাণিজ্যিক জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকা ঘুরে খরচ বাড়াতে বাধ্য করেছে।
ইতোমধ্যে এ রুট থেকে অনেক জাহাজই রাস্তা বদলে নিয়েছে। এই রাস্তার দুর্ঘটনার কারণে নৌপথে চলাচলকারী জাহাজগুলোর চলাচলের পরিধি বেড়ে উচ্চ বীমা হারের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।