পুঁজিবাজার:
ঝুঁকিতে চামড়া ও সিরামিক খাত
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
টানা দরপতনের সঙ্গে লেনদেনে খরা দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। লেনদেন বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও টাকার পরিমাণ কমছে। সপ্তাহে একদিন কিছুটা উন্নতি হলে পরের চার দিন টানা দরপতন হচ্ছে। এমন অবস্থা গত নভেম্বর মাসজুড়েই ছিল পুঁজিবাজারে।
বছরের বেশির ভাগ মন্দা থাকায় অবমূল্যায়িত অবস্থায় রয়েছে অনেক কোম্পানির শেয়ারদর। এমনকি সার্বিক বাজারও একপ্রকার অবমূল্যায়িত অবস্থায় পড়ে রয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) ৯-এর নিচে নেমে গেছে।
পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকি নির্ণয় করা হয় মূল্য আয় অনুপাত দিয়ে। সাধারণত ১০-১৫ পিইকে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত ধরা হয়। আর কোনো কোম্পানির পিই ১০-এর নিচে চলে গেলে, ওই কোম্পানির শেয়ারদর অবমূল্যায়িত বা বিনিয়োগের জন্য নিরাপদ ধরা হয়। সে হিসাবে বর্তমান পুঁজিবাজার বিনিয়োগের জন্য অনেকটাই উপযুক্ত।
সার্বিক পুঁজিবাজার অবমূল্যায়িত অবস্থায় থাকলেও পিই বিবেচনায় কয়েকটি খাতের কোম্পানির বিনিয়োগ ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে উচ্চ ঝুঁকিতে রয়েছে চামড়া ও সিরামিক খাত। এই দুই খাতের পিই বর্তমানে ৬০-এর ওপরে রয়েছে।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, নানা কারণে দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে মন্দার মধ্যে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ের মন্দার কারণে বিনিয়োগকারীদের রীতিমতো নীরব রক্তক্ষরণ হচ্ছে। অব্যাহত পতনের কারণে অনেক বিনিয়োগকারী ৬০ শতাংশের ওপরে লোকসানে রয়েছেন। লোকসানের কারণে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে পারছেন না। ফলে তাদের লেনদেনের পরিমাণ কমে গেছে। এতে পুঁজিবাজারে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেন, কয়েক মাস ধরেই দেশের পুঁজিবাজারে মন্দা অবস্থা বিরাজ করছে। অনেক কোম্পানির শেয়ার দাম এখন অবমূল্যায়িত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমান বাজার বিনিয়োগের জন্য বেশ উপযুক্ত। এই বাজারে ভালো কোম্পানির শেয়ার বাছাই করে বিনিয়োগ করতে পারলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈশ্বিক ও দেশীয় অর্থনীতি মন্দার কারণে পুঁজিবাজার দুর্বল হয়ে পড়ছে। লেনদেন কমছে, বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাচ্ছেন না। এই অনিশ্চয়তার মধ্যেই চামড়া ও সিরামিক খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিশেষ করে রপ্তানি কমে যাওয়ায় দুই খাতের আয় ও উৎপাদন ক্ষমতা স্পষ্টভাবে হ্রাস পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন ভুয়া প্রার্থী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে ঝরল ৪৫৮ প্রাণ, প্রতিদিন ১৫ মৃত্যু
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের নামফলকে কর্মচারীর নাম, স্থানীয়দের ক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)