ঝালকাঠিতে জমতে শুরু করেছে পেয়ারা হাট, আসছে বিদেশি পর্যটকরা
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঝালকাঠি সংবাদদাতা:
পেয়ারার হাট বলতে আসলে খোলা মাঠ বা রাস্তার পাশে কোন প্রশস্ত জায়গা নয়। ঝালকাঠির পেয়ারা হাট মানে খালের পানিতে সারি সারি নৌকায় পেয়ারা বেচা-কেনা। আর দক্ষিণাঞ্চলের ভাসমান হাটের কথা বললেই প্রথমেই আসে ঝালকাঠির ভিমরুলি পেয়ারা হাটের কথা। প্রতিবছর পেয়ারার মৌসুমে দেশের নানা প্রান্ত থেকে ক্রেতা, বিক্রেতা, ব্যবসায়ী ও পর্যটকদের পদচারণায় জমে ওঠে ভাসমান পেয়ারার এই ভীমরুলি হাট। তবে ভ্রমণ পিপাসুদের মূল টার্গেট থাকে ছোট নৌকা বা ট্রলারে করে পেয়ারা বাগানের ভেতর সরুখালের কান্দি ঘুরে দেখা।
ছোট খালের ভেতর দিয়ে সরু অলিগলির পাড়ে পাড়ে পেয়ারা বাগানের সৌন্দর্য অবলোকন করেন পর্যটকরা।
প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে হাটে বেচা-কেনা।
পেয়ারার মৌসুমে ভিমরুলি ভাসমান হাটে ট্রলারযোগে সকাল থেকে দলে দলে আসতে থাকেন ভ্রমণ পিপাসুরা। এক টুকরো প্রশান্তি এবং প্রকৃতি থেকে অক্সিজেন নিতে সবাই আসেন এখানে। যেদিকে তাকাবেন দিগন্ত জুড়ে শুধু গাছ আর গাছ।
তিনি আরো জানান, ২০০ বছরেরও বেশি সময়জুড়ে এই এলাকায় পেয়ারার চাষ হচ্ছে। তার আগে তার বাবা-দাদারাও পেয়ারা এবং সবজি চাষের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে এই বিশাল বাগানে তার ১৫ একর জায়গায় পেয়ারা, আমড়া, লেবু, বাতাবিলেবু, কলা ও আমসহ রবি শস্যের চাষ হচ্ছে। বর্তমানে ভিমরুলি, ডুমুরিয়া, শতদশকাঠি, জগদীশপুর, আতা, জামুয়া, কাপুড়কাঠি, রামপুর ও মীরাকাঠিসহ আশপাশের এলাকার শত শত চাষি পেয়ারা বাগানের সঙ্গে জড়িত।
কলাপাতার ভাঁজে চার কোনা ঘর করে পেয়ারা যখন পাইকারি ক্রেতারা উঁচু করে সাজান, সে দৃশ্যটিও তাকিয়ে থাকার মতো। এছাড়া প্লাস্টিকের কেস ভরে বড় ট্রলাওে পেয়ারা ওঠানো এ মৌসুমের নিয়মিত দৃশ্য।
বরিশাল থেকে আসা পর্যটক শাহরিয়ার রাইয়ান বলেন, ঝালকাঠির ভিমরুলির এই ভাসমান হাট অনেক সুন্দর। তার মতে চায়না ও ভিয়েতনামের মতো এটি এমন একটি হাট যেখানে সবুজের নিসর্গ। পরিবারের সবাইকে নিয়ে নৌকা ভ্রমণ করে অনেক আনন্দ পেয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, ভিমরুলি বাজার বেশ পুরোনো হলেও ৩০ বছর ধরে দারুণ জমে উঠেছে। দক্ষিণাঞ্চলের এখন সবচেয়ে বড় ভাসমান বাজার ঝালকাঠি জেলার এই ভিমরুল বাজার।
সদর উপজেলা ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার পাশাপাশি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলারও ১৫টি গ্রামে পেয়ারার বাণিজ্যিক চাষ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)