সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক:
জুলাই অভ্যুত্থানে আসা সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ¦ান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সভায় তিনি আহ¦ান জানান।
তারেক রহমান বলেন, যে সুযোগ এসেছে সামনে তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন গড়ে উঠতে না পারে সেজন্য নারীসমাজকে সজাগ থাকতে হবে।
এ সময় আগামীদিনে সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের এই ফ্যামিলি কার্ডের প্রধান করা হবে।
জুলাই অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, শহীদদের কাছে বাংলাদেশ সারাজীবন ঋণি। এবার সেই ঋণ শোধ করার পালা। গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরাও ভূমিকা রেখেছেন। এই নারীশক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না। তাদের আশা-আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে বিএনপি তাদের পরবর্তী কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।