জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতিসহ জাতীয়তাবাদী দলের পক্ষথেকে পাঁচ জনের নাম প্রস্তাব করে বিরোধী দলের কাছ থেকে পাঁচ জনের নাম চান তিনি।
প্রস্তাবিত এ কমিটি জ্বালানি সংকট ছাড়াও দেশের যেকোনও সমস্য সমাধানে কাজ করতে পারবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিন গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সরকারি দলের পাঁচ জন এবং বিরোধী দলের পাঁচ জন সদস্য নিয়ে এ কমিটি গঠনের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কমিটির সভাপতি হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রস্তাব করেন।
প্রধানমন্ত্রী তারেক জানান, বর্তমানে বিশ^জুড়ে যে জ্বালানি সংকট ছড়িয়ে পড়েছে, তার প্রভাব বাংলাদেশেও অনুভূত হচ্ছে। এ জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারি দল এবং বিরোধী দল সংসদে একমত হয়েছে যে তারা দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা নিয়ে সরকার গুরুত্বসহকারে আলোচনা করেছে। তিনি বলেন, গত ২২ এপ্রিল বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব উত্থাপন করেন এবং পরবর্তীতে উভয় পক্ষের আলোচনায় এটি একটি বৈশি^ক সমস্যা হিসেবে স্বীকৃত হয়, যার প্রভাব সারা বিশে^ই অনুভূত হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং উভয় পক্ষ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তিনি উল্লেখ করেন, সরকার সবসময়ই দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তুত।
এই প্রেক্ষাপটে সরকার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি সংসদকে জানান। একই সঙ্গে বিরোধী দলকেও অনুরোধ জানানো হয়েছে, তারাও যেন পাঁচজন প্রতিনিধি মনোনয়ন দেয়, যাতে উভয় পক্ষের মোট ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, এই কমিটির মাধ্যমে উভয় পক্ষের প্রস্তাব ও পরামর্শ নিয়ে আলোচনা হবে এবং যেসব পরামর্শ বাস্তবসম্মত হবে, সরকার সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাস মালিকদের কাছে নতিস্বীকার না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)