জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে -ফখরুল
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে সরবরাহের জন্য জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, জ্বালানি তেল নিয়ে কিছু মানুষ অনৈতিক ব্যবসা শুরু করেছে।
এজন্য তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে তার নজরদারি করাসহ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বলেছি।
গতকাল জুমুয়াবার ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, হঠাৎ করে একটা দুর্যোগ নেমে এসেছে। ইরান-আমেরিকা যুদ্ধ সমগ্র বিশ^কে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম বেড়ে গিয়েছে। পেট্রল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কিন্তু দেশে জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আপনারা কখনও বিচলিত হবেন না। অন্যায়কে প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে দেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে যারা দেশের স্থিতিশীল নষ্ট করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টে ফ্যাসিস্ট শক্তিতে পরাজিত করেছি। দল, জোট আন্দোলন করেছে। যারা এসবের জন্য প্রাণ দিয়েছেন, এটার মূল্য দিতে হবে। আর সেটা হল একটা শান্তিময়, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)