জ্বালানি খাতে আমিরাতের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
সংযুক্ত আরব আমিরাতকে জ্বালানি খাতে সব ধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
একই সঙ্গে সার কারখানা ও ভারী ইস্পাত শিল্পকে গ্রিন হাইড্রোজেনে রূপান্তরে আমিরাতের বিনিয়োগ ও কারিগরি সহায়তা চেয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিকভাবে বাংলাদেশের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য আমদানির অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস।
তিনি বলেন, বিশ^বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি বা আকস্মিক ধাক্কা সামলে নিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি কাঠামোর আওতায় আনার বিষয়টি তিনি রাষ্ট্রদূতের কাছে পুনর্ব্যক্ত করেছেন।
রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে তার সরকারের আগ্রহের কথা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ^াস দেন। তিনি দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।