জ্বালানিসহ নানা সংকটে ধুঁকছে পোশাকখাত
রপ্তানিতে তৈরি পোশাকখাতের অবদান প্রায় ৮৪ শতাংশ। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস হওয়ার পরও দিনের পর দিন অনেকটাই উপেক্ষিত এ খাত। প্রায় ৪০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এ খাত এখন ভুগছে জ্বালানি সংকটে আর উদ্যোক্তারা আছেন নিরাপত্তাহীনতায়।
ব্যবসায়ীদের অভিযোগ, নানা সংকট থাকায় পোশাকখাতের সাফল্যও রয়ে যায় লোকচক্ষুর আড়ালে।
চলতি অর্থবছরের ১০ মাসে দেশের মোট রপ্তানি আয়ের ৩ হাজার ২৬৪ কোটি ডলার বা প্রায় ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে।
যদিও উদ্যোক্তারা বলছেন, গত কয়েক বছর ধরেই পোশাকখাতে রয়েছে তীব্র জ্বালানি সংকট। শুধু তাই নয়, জটিল করকাঠামো, বন্দরের ধীর গতি আর শ্রমিক অসন্তোষসহ নানা সংকটে মোকাবিলা করেই এখনও দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক।
বিষয়টি নিয়ে উদ্যোক্তারা আরও বলেন, এ শিল্পের সংকট নিরোসনে সরকার আরও আন্তরিক হলে এ খাতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।