সম্পত্তির লোভে ছেলের মামলা:
জেল খাটছেন ৬৭ বছর বয়সী নারী!
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
একটি ব্যবসায় প্রতিষ্ঠানের কর্ণধার আনোয়ারা বেগম। বয়স ৬৭। এই বয়সে তার ঠিকানা হয়েছে কারাগার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলায় আসামি হয়ে কারাবাসে তিনি।
অভিযোগ রয়েছে, সম্পত্তি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে নিজ গর্ভে ধারণ করা সন্তানই ষড়যন্ত্র করে মামলার আসামি করেছেন তাকে। ভুক্তভোগী আনোয়ারার পরিবারের সদস্য ও আইনজীবী জানান, সম্পূর্ণ ভুয়া মামলায় ষড়যন্ত্র করে তাকে আসামির তালিকায় ঢুকানো হয়েছে। এমনকি ঢাকার দুইটি থানার মামলার গ্রেপ্তার দেখানোর আবেদনে আনোয়ারা বেগমের বিরুদ্ধে আনা হত্যা মামলায় সংশ্লিষ্টতা না থাকার কথা উল্লেখ করা হয়েছে। তারপরও ছেলে তৌহিদ আনোয়ার অভিকের ষড়যন্ত্র থমকে দিয়েছে তার কারামুক্তির পথ। আনোয়ারা বেগমের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয় কারাগারে যাওয়ার পরপর। এতে আসামি হিসেবে নাম অন্তর্ভুক্তির পেছনে ছেলে অভিকেরই সরাসরি ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন স্বজন ও আইনজীবীরা।
আনোয়ারা বেগমের ভাই মেজবাহ উদ্দিন লিটন বলেন, আমার বোন সাধারণ একজন মানুষ। কার হাউজের অর্ধেক মালিকানা তার। কিন্তু আনোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই তাদের ছোট ছেলে তৌহিদ আনোয়ার অভিক নানাভাবে চেষ্টা করছে পুরো সম্পত্তি নিজ নামে করার। কিন্তু আইনি জটিলতার কারণে সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না। মা আনোয়ারা বেগমকে বারবার চাপ প্রয়োগও করে অভিক। কিন্তু পরাস্ত হয়ে জুলাই অভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনায় চারটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত করায় সুকৌশলে। আমরা জানতে পেরেছি ‘মামলাবাজ’ ব্যক্তিদের ধরে টাকার বিনিময়ে আনোয়ারা বেগমের নাম মামলায় দেয়া হয়।
আনোয়ারা বেগমের আইনজীবী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাবাড়ী ও উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া দুই মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। এসব মামলায় পুলিশ আদালতকে দেয়া প্রতিবেদনে উল্লেখ করে, হত্যা ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি আনোয়ারা বেগমের। এমনকি মামলার বাদীপক্ষের কাছ থেকেও কোনো স্বাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আজ প্রশ্ন সহজ, পরীক্ষা দিয়ে খুশি, তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেলপথে পণ্য পরিবহন মাত্র ৩-৪ শতাংশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)