সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের ১৭ আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। জামায়াত সমর্থিত অ্যাডিশনাল পিপি ও জিপি এবং এপিপি হিসেবে দায়িত্বে ছিলেন তারা।
বুধবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণের জন্য সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন তারা।জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহম্মদ আব্দুল খালিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদ স্বরূপ তারা উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।পদত্যাগকারীরা হলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মুহম্ম; আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।
এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগী ১৫ জন হলেন- অ্যাডভোকেট মুহম্মদ রবিউল ইসলাম, জুনেদ আহমদ, মুহম্মদ মোজাম্মিল আলী, মুহম্দ রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, মুহম্মদ আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম ও মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল জানায়, এই ১৭ জন নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন।
পৃথক আবেদনে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন। ভবিষ্যতেও দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটির পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ‘আম্মা’, ‘পানি’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্যে পূজা বন্ধ, বোয়িং-এয়ারবাস কেনাসহ বিভিন্ন খাতে অপচয় বন্ধ এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবীতে প্রতিবাদী সম্মেলন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)