আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
, ১লা ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
স্থানীয় বাজার থেকে অতিরিক্ত ঋণ না নেয়ার পক্ষপাতি সরকার। তবে জরুরি প্রয়োজনে ব্যয় নির্বাহের জন্য আন্তর্জাতিক বন্ড মার্কেট থেকে ঋণ নেবে সরকার।
বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বৈঠকে সরকারের পক্ষ থেকে এই বার্তাটি দেয়া হয়েছে।
গত মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশনপ্রধান ইভো ক্রজনার অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। সেখানে অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগ থেকে একথা তুলে ধরা হয় বলে জানা গেছে।
আইএমএফের পক্ষ থেকে ইআরডির কাছে পাইপ লাইনে কী পরিমাণ বিদেশী মুদ্রা মজুদ রয়েছে তা জানতে চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে সরকারের ঋণের পরিমাণ কত।
সূত্র জানায়, অর্থ বিভাগের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে সরকারের ঋণ ২২ লাখ কোটি টাকা। এখন পর্যন্ত এটি বিপদসীমা অতিক্রম করেনি। আর বাংলাদেশ কখনো বিদেশী ঋণ পরিশোধে খেলাপি হয়নি। তাই আন্তর্জাতিক বাজার থেকে বন্ড ইস্যু করে অর্থ উত্তোলনে তেমন কোনো সমস্যা হবে না।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও সার্বভৌম বন্ড ইস্যুর উদ্যোগ নেয়া হয়েছিল। তবে সার্বভৌম বন্ড ইস্যু করে ঋণগ্রহীতা আর্জেন্টিনা ও শ্রীলঙ্কার বেহাল আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে তখন সরে আসে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আজ প্রশ্ন সহজ, পরীক্ষা দিয়ে খুশি, তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেলপথে পণ্য পরিবহন মাত্র ৩-৪ শতাংশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)