গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
, ১লা ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ প্রায় ৪০ শতাংশ কম। নিয়মিত লোডশেডিং হচ্ছে। অন্যদিকে, গ্যাসের চাপ এতটাই কম যে অনেক কারখানার বয়লার ও চুল্লি নিয়মিতভাবে চালানো যাচ্ছে না।
বিদ্যুৎ না থাকলে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে এখাতের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় বহু নতুন শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরুই করতে পারছে না।
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের একাধিক ইস্পাত পুনঃগলন কারখানা এবং সিরামিক শিল্পে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
শিল্পসংশ্লিষ্টদের মতে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প উৎপাদন কমে যাওয়ায় রপ্তানি আয় প্রায় আড়াই বিলিয়ন ডলার কমেছে। বিদেশি বিনিয়োগ প্রায় ১৫ শতাংশ কমেছে এবং শিল্পখাতে ঋণের এলসি খোলার পরিমাণ ৪১ শতাংশ কমেছে।
একই সময়ে উৎপাদন ব্যয় বেড়েছে, শ্রমিকদের মজুরি ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দাম বাড়াচ্ছেন না। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমছে।
সামগ্রিকভাবে নতুন কর্মসংস্থান থমকে যাচ্ছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাইয়ের পথে হাঁটছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ বড় শিল্পপ্রতিষ্ঠানের মতো বিকল্প বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তাদের নেই।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরে দেশের ৪৫৭টি শিল্পকারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ১৭০টি বস্ত্র ও তৈরি পোশাক কারখানা এবং ২৮৭টি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান।
বন্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সদস্য ১০৮টি, নিট পোশাক প্রস্তুতকারকদের সংগঠনের (বিকেএমইএ) সদস্য ৩৫টি, বস্ত্রকল মালিকদের সংগঠনের (বিটিএমএ) সদস্য ৮টি এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ১৯টি কারখানা রয়েছে। তবে উদ্যোক্তা সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত দুই বছরে তাদের সদস্যভুক্ত ২২১টি কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ২০২৫ সালে ১৪১টি এবং ২০২৪ সালে ৭৭টি কারখানা কার্যক্রম বন্ধ করে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এরই মধ্যে দুই শতাধিক কারখানা বন্ধ হয়েছে। আরও দুই শতাধিক প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে এবং আংশিক উৎপাদন করছে। যেকোনো সময় সেগুলোও বন্ধ হয়ে যেতে পারে।
তিনি বলেন, সরকারের প্রণোদনা তহবিল থেকে ঋণ সহায়তার জন্য আবেদন করা প্রায় ৪০০ কারখানার সক্ষমতা যাচাই চলছে। তবে শুধু ঋণ দিয়ে শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয়। শিল্পকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। এগুলোর নিশ্চয়তা না থাকলে কোনো প্রণোদনাই কার্যকর ফলাফল দেবে না।
ইয়ুথ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাসেম হায়দার বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। বর্তমান সরকার এ সংকটের উত্তরাধিকার পেয়েছে। আমাদের প্রত্যাশা খুবই পরিষ্কার। শিল্প খাতের জন্য পর্যাপ্ত, নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গত প্রায় ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার কথা বলা হলেও বাস্তবে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায়নি। বর্তমান সরকার এখনও নতুন কোনো বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বা নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু করতে পারেনি। তবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এসব উদ্যোগের ফল পেতে সময় লাগবে। তাই গ্যাস ও বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির উন্নয়ন মূল্যায়নে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে শিল্পের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আজ প্রশ্ন সহজ, পরীক্ষা দিয়ে খুশি, তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেলপথে পণ্য পরিবহন মাত্র ৩-৪ শতাংশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












