জেলেনস্কি ও তার সহযোগী ইহুদিদের ‘কাফের’ বললো পুতিন
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার সহযোগী জাতিগত ইহুদিরা অর্থোডক্স চার্চের ওপর দমন-পীড়ন করছেন বলে অনেকদিন ধরেই অভিযোগ রয়েছে। মস্কোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চলতি বছরের শুরুতে ইউক্রেনীয় অর্থোডক্স চার্চকে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলেনস্কি। এ নিয়ে গত বৃহস্পতিবার মুখ খুলেছে রুশ প্রেসিডেন্ট পুতিন।
বছরের শেষ সংবাদ সম্মেলনে ইউক্রেনের অর্থোডক্স চার্চের ওপর দমন-পীড়নের পেছনে যারা রয়েছে তাদের ‘বিশ্বাসহীন’, কাফের’ বলে উল্লেখ করেছে পুতিন।
অর্থোডক্স চার্চ নিষিদ্ধ করার পদক্ষেপকে পুতিন ‘মানবাধিকার ও বিশ্বাসীদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, গোটা বিশ্বের সামনে গির্জাকে ছিন্নভিন্ন করা হচ্ছে। এটা অনেকটা ‘ফায়ারিং স্কোয়াডের হত্যার মতো’।
ইউক্রেনীয় নেতৃত্ব সম্পর্কে পুতিন বলেছে, এরা নাস্তিকও নয়। নাস্তিক হচ্ছে সেই সব মানুষ, যারা কোন কিছুতে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে...ঈশ্বর নেই। এটা তাদের প্রত্যয়। কিন্তু এরা (ইউক্রেনীয় নেতৃত্ব) নাস্তিকও নয়। এরা শুধুই ‘বিশ্বাসহীন মানুষ’, কাফের’।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।