জুয়া খেলে ৫ লাখ ঋণ, সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা
গাইবান্ধা সংবাদদাতা:
সাদুল্লাপুরে অনলাইন ক্যাসিনো জুয়ায় সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন এক ভ্যানচালক। আত্মীয়-স্বজনসহ বিভিন্নজনের কাছ থেকে সুদের ওপর ৫ লাখ টাকা ঋণের চাপ ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
গতকাল রোববার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার নলডাঙা ইউনিয়নের পূর্ব খামার দশলীয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মহত্যা করা ওই ব্যক্তির নাম জবেদ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলো।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অনলাইনে ক্যাসিনো জুয়ায় আসক্ত হয় সে। একপর্যায়ে তার ৫ লাখ টাকা ঋণ হয়। শনিবার রাতেও জুয়া খেলে টাকা হেরে এসেছিলেন জাবেদ আলী। পরে পুলিশ তার বাড়ি থেকে গলায় ফাঁস নেওয়া মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগনি রাশেদা বেগম জানান, জাবেদ মামা জুয়া খেলার শুরুতে আত্মীয়-স্বজন ও পরে স্থানীয় বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করতে থাকেন। একপর্যায়ে ঋণের পরিমাণ ৫ লাখে দাঁড়ায়। শনিবারও জুয়া খেলে টাকা হেরেছে। ধারণা করা হচ্ছে, জুয়া খেলে ঋণের এতো টাকা কীভাবে পরিশোধ করতো সে। সে কারণে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন
সব ›
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেয়ার হুমকি
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে -দুলু
আবারও লোকালয়ে হাতি, বসতঘরে আশ্রয়
কক্সবাজার সংবাদদাতা: টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবা…
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটক
ঢাবি সংবাদদাতা: হাফ ভাড়া নিয়ে বাগবিতন্ডতার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস…
বিরিয়ানি খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণ চুরি!
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল -প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে -রিজভী
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে -অর্থমন্ত্রী
অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব -স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭% করা উচিত -অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমিয়ে ৭ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেছেন সরকারের…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।