জুয়ার আসর ভাঙতে গিয়ে হামলায় আহত পাঁচ পুলিশ সদস্য
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
শেরপুর সংবাদদাতা:
ঝিনাইগাতীতে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের হামলায় দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে অপসংস্কৃতি বৈশাখী মেলায় চলা জুয়ার আসরে অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী এবং স্থানীয় ছাত্রদল নেতা আনোয়ারের তত্ত¦াবধানে জুয়ার আসর বসেছিল।
খবর পেয়ে শনিবার সন্ধ্যায় থানার পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাতে গেলে আসাদ আলী ও আনোয়ারের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন পুলিশের ওপর হামলা করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করেন। হামলার পর সুলতান ও আসাদ আলী পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন বলেন, পাইকুড়া বাজারে হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের কর্তব্য পালনে বাধাদান ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)