জুলাই সনদ নিয়ে শহীদ পরিবারগুলোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক:
চলতি জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রকাশ না হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না- এমন হুঁশিয়ারি দিয়েছেন ‘জুলাই ২৪ শহীদ’ পরিবারগুলোর সদস্যরা। একইসাথে সরকারের বিরুদ্ধে রাজপথে নামারও ঘোষণা দিয়েছেন তারা। গত শনিবার বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্মরণসভায় এসব কথা বলেন শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘ন্যাশনাল ইউথ অ্যালায়েন্স বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে স্মরণসভায় আমন্ত্রিত থাকলেও প্রধান উপদেষ্টা ইউনূস উপস্থিত হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, যদি তারা আসবেন না, আগে বলে দিক। আমাদের সময় নাই। সমস্ত উপদেষ্টা ম-লীকে ধিক্কার জানাই।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, একটা অভ্যুত্থানের পর একটি বিপ্লবী সরকারের গঠনের কথা ছিল। কিন্তু এক বছর পার হলেও হত্যাকা-ের বিচার দৃশ্যমান নয়। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই যদি সরকার জুলাই সনদ প্রকাশে ব্যর্থ হয়, তবে আমরা আবার রাজপথে নামবো। যা সরকারের জন্য হবে লজ্জার।
স্মরণসভায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অন্তর্র্বতীকালীন সরকার যদি শহীদ পরিবারের সঙ্গে না বসে এবং সনদ না দেয়, তবে তাদেরকে চেয়ার থেকে নামতে বাধ্য করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।