জুলাই সনদের স্বীকৃতিতে রাষ্ট্রপতির ঘোষণা বা গণভোট চায় জামাত
নিজস্ব প্রতিবেদক:
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য রাষ্ট্রপতির ঘোষণা বা গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছে জামাত। দলটির মতে, গণতন্ত্রের পথে উত্তরণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য এই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া জরুরি।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠকে ঐকমত্য কমিশন কর্তৃক সরবরাহকৃত জুলাই জাতীয় সনদ নিয়ে বিশদ আলোচনা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, সনদের কিছু বিষয় নিয়ে কমিশনের সঙ্গে পুনরায় আলোচনায় বসবে জামায়াত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।