এসির পানিভর্তি বালতিতে ডুবে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় পানিভর্তি বালতিতে পড়ে মাহাদী হাসান (১ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৯শে আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মাহাদী দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবার নাম আবুল বাশার, যিনি একজন ব্যবসায়ী। মৃত শিশুর মামা আলমগীর হোসেন জানান, ঘটনার সময় মাহাদীর মা লাকি বেগম তাদের বাসার পাঁচ তলার রুমে রুটি তৈরি করছিলেন। এ সময় মাহাদী হাঁটতে হাঁটতে এসির পানি রাখা একটি বালতির মধ্যে পড়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।