জুলাই শহীদ-আহতরাও মুক্তিযোদ্ধা -নজরুল ইসলাম খান
নিজস্ব সংবাদদাতা:
জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জুলাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এটা স্রেফ গণহত্যা। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, আপনারা শুনেছেন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্খা ছিল তা যদি পূরণ হতো, তাহলে গত ১৭-১৮ বছর গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, তা হতো না। ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের এত সন্তান, এত ভাই-বোন শহীদ হতো না, আহত হতো না। ২৪ এর যে গণঅভ্যুত্থান, তা আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।