জুলাই থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে -সালমান এফ রহমান
আগামী জুলাই থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজারের ওপরে ছেড়ে দিয়েছে। এখন ডলার রেট ১১৭ তে চলে এসেছে। ফলে ডলার সংকট কিছুটা কাটছে। আমাদের মূল্যস্ফীতির সমস্যা আছে, যার কারণে সুদের হার বাড়ানো হচ্ছে, আমরা আশাবাদী জুলাই থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, এই বাজেটে নতুন ধরনের সংস্কার আসবে। ট্যাক্স যারা দিচ্ছে তাদের কাছ থেকে কিভাবে আরো ট্যাক্স আদায় করা যায় তা আমরা করি। আমি বলে এসেছি, কিভাবে ট্যাক্স নেট বাড়ানো যায় তা করার জন্য। আমাদের ট্যাক্স-জিডিপি রেশিও গতবছরের তুলনায় কমেছে। এটা আমাদের জন্য একটি সমস্যা। এ সমস্যা মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, আমাদের দেশী এবং বিদেশী বিনিয়োগ দরকার। অনুকূল পরিবেশ তৈরি করার জন্য বিডা কাজ করছে। সরকার সবসময় ব্যবসায়ী বান্ধব। এটার ওপর আমাদের কাজ করতে হবে, কাজ করলে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়বে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।