‘জুলাই ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করলে ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবো’
নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক জুলুম-অত্যাচার করেছে। অনেক নেতাকর্মীরা জীবন দিয়েছে। তারা দলের নেতাকর্মীদের বিচার না চেয়ে নির্বাচনের কথা বলছেন। মাথা ঠান্ডা রাখুন, ইউনূস ডিসেম্বর অথবা ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।
তিনি ইউনূসকে উদ্দেশ করে বলেন, জুলাই ঘোষণাপত্র দ্রুত দিতে হবে। এটি নিয়ে যদি ইউনূস কোনও গড়িমসি করেন তালে তার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবো।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।
গত রোববার (২৬ জানুয়ারি) রাতে পৌর শহরের মহসিন অডিটোরিয়ামে এক সভায় এসব আলোচনা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর তাদের ওপর ফ্যাসিস্ট সরকার বিভিন্ন দিবস থেকে শুরু করে নানা বিষয় এমন ভবে চাপিয়ে দিয়েছিল- সবাই বাধ্য হয়ে মানতে হতো, না মানলে হুমকি ধামকি জেল জুলুম ছিল। এই জুলুম বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের নিত্য সঙ্গী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।