জুলাই অভ্যুত্থান: আসামি গ্রেফতার নিয়ে পুলিশ আদেশের বৈধতা চ্যালেঞ্জ
বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় ‘অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে’ শীর্ষক ঢাকা মহানগর পুলিশের অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন এ রিট করেছেন বলে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আইনজীবী মাহবুবুর রহমান খান জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের হেডকোয়ার্টার্স থেকে গত ৯ এপ্রিল ‘অফিস আদেশ’ জারি করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন।
‘বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে’ শীর্ষক আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে পাওয়া আসামি গ্রেফতারের নিমিত্তে উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম/বাদী/প্রতক্ষ্যদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/স্থির চিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।