জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ও বিচার, সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না -নাহিদ
নাটোর সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) আহ্বায়ক নাহিদ বলেছে, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ও বিচার সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে।
সে বলেছে, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার আকাঙ্খা ছিল দেশের গণমানুষ ও ছাত্র সমাজের। কিন্তু ৫ই আগস্টের পর থেকে সেই আকাঙ্খা থেকে কিছু পক্ষ সরে গিয়েছে। আজকেও আমাদের অনুষ্ঠানকে বানচাল করতে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র করা হয়েছিল।
সে আরও বলেছে, এক সময় যারা ক্ষমতায় টিকে থাকার জন্য এ ধরনের কর্মকান্ড করতো তারা আজ কোথায়? ফ্যাসিস্টদের কাছ থেকে শিক্ষা না নিলে এখন যারা এসব কর্মকান্ড করছেন তাদের অবস্থা আরো ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করে সে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।