ইউনূসকে চিঠি দিয়ে যা বললো ট্রাম্প
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। চলতি বছরের ১ আগস্ট থেকে এই নতুন শুল্ক হার কার্যকর হবে বলে জানিয়েছে ট্রাম্প।
সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের প্রবেশে দীর্ঘমেয়াদি বাণিজ্য ঘাটতি, শুল্ক-বাধা ও নীতি প্রতিবন্ধকতার কারণে এই পদক্ষেপ নিতে হচ্ছে।
চিঠিতে ট্রাম্প লিখেছে, বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি দীর্ঘদিনের। এটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। তাই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। তবে এটি এখনও বাংলাদেশের বাস্তব অবস্থা অনুযায়ী অনেক কম। আপনারা চাইলে মার্কিন মাটিতেই পণ্য উৎপাদন করতে পারেন, সেখানে কোনো শুল্ক থাকবে না।
সে আরও জানায়, বাংলাদেশের আগের অনুরোধে পূর্বে কিছুটা সময় দেওয়া হলেও এবার শুল্ক আরোপ অনিবার্য। তবে চিঠিতে ট্রাম্প এও উল্লেখ করে, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের চেষ্টা করে, তাহলে আরোপিত ৩৫ শতাংশের ওপর অতিরিক্ত শুল্ক যোগ করা হবে।
ইউনূসের উদ্দেশে ট্রাম্প লেখেছে, আপনি যদি মার্কিন পণ্যে শুল্ক বৃদ্ধির চিন্তা করেন, তবে আপনি যে হার বাড়াতে চান তা আমাদের নির্ধারিত হার ৩৫ শতাংশের সঙ্গে যুক্ত করা হবে। তাই আমি অনুরোধ করছি, বাণিজ্যিক সহযোগিতার ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রের বাজার ব্যবস্থার প্রতি সদয় মনোভাব রাখুন।
চিঠিতে ট্রাম্প আরও বলেছে, যদি বাংলাদেশ তাদের শুল্ক ও অ-শুল্ক নীতিতে সংস্কার আনে এবং মার্কিন পণ্যের বাজারে প্রবেশ সহজ করে, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। নতুন শুল্ক হার ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী -তা নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ওপর।
চিঠির একাংশে ট্রাম্প জানায়, আপনার দেশের সাথে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে ইচ্ছুক। তবে সেটি হতে হবে আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্য নীতির ভিত্তিতে।
এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ইউনূস শুল্ক আরোপের পূর্বে সময় চেয়ে ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছিলো। সে সময় তিন মাস সময় দিয়েছিল হোয়াইট হাউস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












