অনিয়মে কমছে ভিসা সুবিধা, কঠিন হচ্ছে বিদেশ ভ্রমণ
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশিদের জন্য ধীরে ধীরে সীমিত হয়ে পড়ছে পর্যটক ভিসা। আগে যেসব দেশে খুব সহজেই পর্যটক ভিসা পাওয়া যেত, এখন আর তা হচ্ছে না। ফলে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ কঠিন হয়ে পড়েছে।
কারণ হিসেবে বলা হচ্ছে, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে ভিসা জটিলতা তৈরি হয়েছে। আরও একটি বড় কারণ হচ্ছে ভুয়া কাগজ দিয়ে মানব পাচার।
জানা গেছে, অনেকেই পর্যটক ভিসা নিয়ে বিদেশে গিয়ে আর ফেরেন না। এছাড়া বিভিন্ন দেশে পর্যটক ভিসা দিয়ে দালাল চক্র লোক পাঠিয়ে থাকে। এতে বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণে দেশগুলো ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। বাংলাদেশিদের জন্য তারা ভিসায় কড়াকড়ি আরোপ করেছে। অনেক দেশ অন অ্যারাইভাল ভিসাও বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশের নাগরিকদের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ভিসা সুবিধা কমেছে। এসব দেশে ভিসা পেতে নানা জটিলতাও তৈরি হয়েছে।
বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা বন্ধের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ভিসা নিয়ে বিভিন্ন দেশ যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে নেয়, তার অনেকখানির জন্য আমরা দায়ী। আমাদের দেশের মানুষ এবং ব্যবসায়ীরা দায়ী, বিশেষ করে যারা মানুষ পাঠান।
তিনি বলেন, আমার মনে হয়, আমাদের ঘর সামলাতে হবে। অনেকের হয়তো আমার কথা পছন্দ হবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই একটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। যেভাবে নিয়ম মেনে-না মেনে লোকজন যাচ্ছে তাতে সমস্যা তৈরি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)