জুনের শুরুতেই অর্থ সংকটে পড়বে যুক্তরাষ্ট্র -মার্কিন অর্থমন্ত্রী
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন আবারও সতর্ক করে দিয়েছে যে, ঋণ সীমা বাড়ানো না হলে চলতি বছরের ১ জুন থেকেই অর্থ সংকটে পড়বে মার্কিন সরকার। গত সোমবার (২২ মে) কংগ্রেসের কাছে পাঠানো এক চিঠিতে এমনটি জানায় সে।
এ নিয়ে গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো কংগ্রেসের কাছে চিঠি লিখলো মার্কিন অর্থমন্ত্রী। সর্বশেষ চিঠিতে সে বলেছে, জুনের শুরু থেকে সরকারি বেতনসহ অন্যান্য বিল দিতে ব্যর্থ হতে পারে অর্থ মন্ত্রণালয়। ফলে ঋণ সীমা বাড়ানোর বিষয়টি দ্রুত কার্যকর করার আহ্বান জানাচ্ছি।
জ্যানেট ইয়েলেন তার আগের চিঠিতে বলেছিলো, সরকার যদি একবার খেলাপি হয়ে যায়, তাহলে অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরাও বলছে, যদি মার্কিন সরকার খেলাপি হয়, তাহলে শুধু যুক্তরাষ্ট্রে নয়, পুরো বিশ্বে এর নেতিবাচক প্রভাব পড়বে।
পৃথিবীর অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেরও ঋণ সীমা নির্ধারিত, যার বাইরে ঋণ নিতে পারে না দেশটির সরকার। বর্তমানে দেশটির সরকারি ঋণ সীমা হলো ৩১.৪ ট্রিলিয়ন ডলার। এ বছরের জানুয়ারিতেই এ সীমায় পৌঁছে গেছে বাইডেন সরকার।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসন বেশ কয়েকদিন ধরেই ঋণ সীমা বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা তাতে বাধা দিচ্ছে।
বর্তমানে দেশটির সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকান পার্টির হাতে। আর যেহেতু ঋণ সীমা বাড়াতে কংগ্রেসের অনুমোদন লাগবে, তাই বিষয়টির নিষ্পত্তি সহজে হচ্ছে না। কিন্তু ১ জুনের মধ্যে ঋণ সীমা বাড়ানো না গেলে, ইতিহাসে প্রথমবারের মতো খেলাপি হবে মার্কিন সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)