জুনের আগেই মশার উৎসস্থলে অভিযান চালাব -ঢাকা দক্ষিণের প্রশাসক
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জুন মাস (বর্ষার মৌসুম) আসার আগেই মশার উৎসস্থলগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক শাহজাহান মিয়া।
গতকাল জুমুয়াবার রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রশাসক শাহজাহান মিয়া বলেন, বর্ষার মৌসুম এলে বা সামান্য বৃষ্টি হলে মশা বংশ বিস্তার করে। মশার বংশ বিস্তার রোধে বর্ষার আগেই আমাদের এই বিশেষ অভিযান। আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবার মশক নিধন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভবনগুলো আওতায় আনা হবে। এ বছর আমরা কার্যক্রম নিয়েছি দক্ষিণ সিটির ১৫টি খাল ও চারটি কালভার্ট পরিষ্কারের কার্যক্রম শুরু হবে। এছাড়াও খালগুলো পরিচ্ছন্ন কার্যক্রম চলমান। বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে এবার আমাদের খাল, নর্দমা ও ড্রেনগুলো পরিষ্কার করে ফেলব। মশার আবাসস্থল আমরা পরিষ্কার রাখব।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, রাস্তার ফুটপাত দখল করে যত্রতত্র যেসব দোকান আছে সেসব নিয়ন্ত্রণের জন্য আমরা একটি টাস্কফোর্স গঠন করেছি। নগরীতে যে কোনো জায়গার খাবারের দোকান থাকবে না। একটি সুনির্দিষ্ট জায়গায় খাবারের দোকান থাকবে, যেখানে পরিচ্ছন্ন পরিবেশ থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কৃষি গবেষণায় বাংলাদেশ-চীন সহযোগিতা চুক্তি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে আরও ১৭ হাজার নিয়োগের তথ্য
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রংপুর অঞ্চলে বাণিজ্যিক কলা চাষে নীরব বিপ্লব
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ লাখ পথকুকুর নিধন করলো তুরস্ক সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম-মোংলায় নতুন অগ্রগতি, অর্থনৈতিক করিডোরে একমত ঢাকা-বেইজিং
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আয়ের রেকর্ডে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাসজুড়ে ঝড়-বৃষ্টি, তাপপ্রবাহ ও বন্যার শঙ্কা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)