জীবনের প্রতিটি পদক্ষেপে মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের আহবান
আল ইহসান ডেস্ক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুস ছুলাছা আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় বয়স্ক আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র যিকির ও কালামুল্লাহ শরীফ তিলওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
মজলিশে সুমহান সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ পালনের গুরুত্ব ফাজায়েল ফজীলত সম্পর্কে আলোচনা করেন- কেন্দ্রীয় বয়স্ক আনজুমান উনার বিশিষ্ট আমিল মুহম্মদ নিছারউদ্দীন ভাই। আরো আলোচনা করেন মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষনা কেন্দ্রের সিনিয়র গবেষক আল্লামা মুহম্মদ জাহাংগীর হুসাইন ভাই।
মুসলমানী জিন্দেগীর প্রতিটি পদক্ষেপে মহা সম্মানিত সুন্নত মুবারক পালন করার গুরুত্ব ফজীলত সম্পর্কে তিনি আলোচনা করেন। মুসলমান শিশু জন্ম হওয়ার সাথে সাথে কি কি সুন্নত মুবারক আদায় করতে হবে, এভাবে মৃত্যু পর্যন্ত আমল আখলাক চাল চলন, মুয়ামিলাত মুয়াশিরাত সব অবস্থায় মহাসম্মানিত সুন্নত মুবারক জেনে সে অনুযায়ী আমল করার জন্য তিনি পবিত্র কুরআন ও সুন্নাহ শরীফ হতে দলীল প্রমাণ তুলে ধরেন।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, মামদুহ কিবলা কাবা, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি আজিমুশ্বান দরবার শরীফ হতে প্রকাশিত পত্র পত্রিকা, কিতাবাদী-রেসালা, তাকউইম প্রত্যেকটি সংগ্রহ করা, প্রচার প্রসার করা এবং দেশে বিদেশে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে আমীল ও গাইরে আমীল সকলেই সমান দায়িত্বশীল বলে নসীহত মুবারক করেন। এসব বিষয়ে কোন মুরীদের গাফলতি সেটা কখনোই গ্রহনযোগ্য হবে না। উৎসাহ উদ্দীপনা জজবার সাথে দ্বীনি প্রতিটি কাজে আনজাম দেয়ার জন্য কমপক্ষে ১ ঘন্টা যিকির- দরুদ শরীফ পাঠ এবং নিয়মিত সোহবত মুবারক ইখতিয়ার করার নির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত হয়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।