গোখাদ্যের মূল্যবৃদ্ধিতে কমছে পশুপালন
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দফায় দফায় বেড়ে চলছে সবরকমের জিনিসপত্রের দাম। এ তালিকায় বাদ নেই গোখাদ্যও। এতে দিশেহারা খামারিরা। নিরূপায় হয়ে খামারের পরিসর কমিয়েছেন অনেকেই।
খামারিদের দাবি, গত কয়েক বছরে শুধু গোখাদ্যের দামই বেড়েছে ৩-৪ গুণ পর্যন্ত। চিকিৎসা ও ওষুধ ব্যয়ও বেড়েছে। তাই খামারে গরুর সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন বেশিরভাগ খামারি।
রাজশাহী নগরীর অদূরে পবা উপজেলার হরিয়ানের রনহাটে ২০১৫ সালে ১০-১৫টি গরু নিয়ে শাহী অর্গানিক ফার্মের যাত্রা শুরু করেন তরুণ উদ্যোক্তা জাহিদুল ইসলাম জাহিদ। সেই গরু বিক্রির লাভের টাকায় বাড়াতে থাকেন খামারের পরিসর। গরুর সংখ্যাও গিয়ে ঠেকে একশর কাছাকাছি। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে প্রভাব পড়েছে তার খামারে। গরুর সংখ্যা কমে নেমেছে অর্ধশতে।
জাহিদুল ইসলাম বলেন, আজ থেকে ৪-৫ বছর আগে গরুর যে দাম ছিল, সেই তুলনায় এখন গরুর দামও অনেক কম। কিন্তু ৪-৫ বছর আগে গোখাদ্যের যে দাম ছিল তার তুলনায় এখন দু-তিনগুণ বাড়তি। সে কারণে প্রত্যেক খামারির এখন ঠিকমতো গরু লালন-পালন করতে কষ্ট হয়ে যাচ্ছে। আশানুরূপ দামে গরু বেচতে পারছেন না।
পবা উপজেলার খামারি মাসুদ রানা বলেন, প্রতিবছরই আমরা অন্তত ২০-২৫টি গরু পালি। তবে খাদ্য ও অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়ায় এবার আগের মতো গরু পালতে পারিনি। এবার ১০টি গরু কোরবানির জন্য প্রস্তুত করছি।
গোদাগাড়ী উপজেলার চার আষাড়িদহ এলাকার গরুর খামারি মাসুদ রানা। তিনি বলেন, ‘গতবার ২০টি গরু পালন করেছি। তবে এবার সেটি পারিনি। গোখাদ্যের দাম অনেক বেশি। গতবারের ২০টি গরু পালন করতে অন্তত পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এবার ১০টি গরু পালন করতে সেই একই খরচ পড়েছে। এভাবে খরচ বাড়তে থাকলে গরু পালন করা কষ্ট হয়ে যাবে।’
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার আখতার হোসেন বলেন, দ্রব্যমূল্য যখন বাড়বে উৎপাদনে কিছুটা প্রভাব তো অবশ্যই পড়বে। তবে রাজশাহী জেলার যে তথ্য, গত বছরের যে কোরবানির পশুর চাহিদা ছিল তার তুলনায় উদ্বৃত্ত আছে, কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)