জীবননগরে মেয়ের হাতে বাবা খুন, মা-মেয়ে আটক
চুয়াডাঙ্গার জীবননগরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের নাম মতিয়ার রহমান মতি (৪৮)। তিনি কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
কেডিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মজিবর রহমান জানান, মতিয়ার রহমান মতি ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। তাকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে এবং স্ত্রীর বিরুদ্ধে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে মেয়ের ধারালো অস্ত্রের আঘাতে তিনি খুন হয়েছেন বলে জেনেছি। অনৈতিক প্রস্তাব দিলে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে এ হত্যাকা- ঘটিয়েছেন বলে দাবি করছেন মা-মেয়ে। ঘটনার সাথে জড়িত মা এবং মেয়েকে আটক করেছে পুলিশ।
ওসি এস এম জাবীদ হাসান জানান, সকালে খবর পেয়ে নিহতের বাড়ি এসে লাশ উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের দেহে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।