আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম, চাপে পড়বে ঢাকা, বাড়বে দুর্ভোগ
ঢাকার ১০০ ফুট সড়কের দুইপাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ রেখে নীতিমালা প্রণয়ন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু এমন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করার আগে কোনও সমীক্ষাই করা হয়নি। এদিকে নগর বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকার নির্ধারিত প্লটে ঢালাওভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সুযোগ রাখলে যাতায়াত ও পরিবহনের চাপ আরও বাড়বে। স্থায়ী বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি সড়কের দুইপাশে অস্থায়ীভাবে কাঁচামাল, নিত্যপণ্য, শাকসবজি ইত্যাদি কেনাবেচার কার্যক্রমও ব্যাপকতা পেতে পারে। ফলে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হবে।
পর্যবেক্ষকরা বলছেন, ঢাকার মূল সমস্যা জনঘনত্ব ও ঢাকামুখী মানুষের স্রোত। তাই নগরীর সমস্যা সমাধানে ঢাকামুখী মানুষের স্রোত কমানোর ওপর জোর দিতে হবে। সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মুহম্মদ তাজুল ইসলামের এক বক্তব্যেও অভিন্ন ধারণার প্রকাশ ঘটেছে। গত জুন মাসের প্রথম সপ্তাহে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ঢাকায় কত মানুষ বসবাস করবে, তারও একটা সীমা ঠিক করতে হবে। এ নিয়ে নীতিমালা করার সময় এসেছে।
রাজউকের অবস্থান স্ববিরোধী:
নগর বিশেষজ্ঞরা বলছেন, নীতিগত সুযোগ তৈরি হওয়ায় অনেকেই বেশি লাভের আশায় নির্দিষ্ট ফি দিয়ে আবাসিক প্লটবাণিজ্যিকে রূপান্তর করার সুযোগ কাজে লাগাতে চাইবেন। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বটে, কিন্তু সেই সূত্রে গ্রাম ও মফস্বল থেকে রাজধানীমুখী মানুষের স্রোতও বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত বছর সংশোধিত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রকাশ করেছে। সেখানে ঢাকার জনঘনত্ব কমাতে ভবনের উচ্চতা কমিয়ে দিয়েছে। এলাকাভিত্তিক গণপরিসর বিবেচনায় ভবনের উচ্চতা নির্ধারণ করা হয়েছে। অথচ সেই সংস্থার মাধ্যমেই আবার জনঘনত্ব বাড়াতে সহায়তা করবে এমন নতুন নীতিমালা করা হয়েছে; এটা স্ববিরোধী অবস্থান। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকায় ধারণক্ষমতার চেয়ে চার গুণ বেশি মানুষের বসবাস। আর নাগরিক সুবিধা রয়েছে প্রয়োজনের মাত্র এক-তৃতীয়াংশ। রয়েছে ধারণক্ষমতার চেয়ে প্রায় ছয় গুণ বেশি গণপরিবহন। এ অবস্থায় বাণিজ্যিক সম্প্রসারণ ঘটলে রাজধানীর অবস্থা আরও শোচনীয় হবে।
২২ শর্ত ও বিষয় নিয়ে নতুন নীতিমালা গত ৩ মে রাজউকের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও উত্তরার প্রথম ও দ্বিতীয় পর্বের আবাসিক প্লটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার নীতিমালা অনুমোদন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই নীতিমালা অনুযায়ী, ১০০ ফুট প্রশস্ত সড়কের দুইপাশের আবাসিক প্লটে শর্তসাপেক্ষে বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলার অনুমোদন দেওয়া হবে।
রাজউকের জন্য প্রণীত নতুন নীতিমালায় ২২টি শর্ত ও বিষয় উল্লেখ করা হয়েছে। এই নীতিমালা প্রণয়নকাজে নেতৃত্ব দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সহযোগিতা দিয়েছে রাজউক। এরপরও কোনও সমীক্ষা ছাড়াই নীতিমালা চূড়ান্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করছেন সংশ্লিষ্ট অংশীজনরা।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।