চাকরির সংকট:
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ রবি, ১৩৯৪ শামসী সন , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবা অধিদপ্তরের মাত্র ১ হাজার ৪৮৫ পদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন পড়েছে ২১ লাখেরও বেশি। বিপুলসংখ্যক প্রার্থীর এই চাপ সামাল দিয়ে নিয়োগ পরীক্ষার আয়োজন করতেই এখন হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
শ্রমবাজারের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অর্থনীতিবিদরা আগেই সতর্কবার্তার দিয়েছিলেন। গত বছরের আগস্টে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ও নীতিগত বিকল্প নিয়ে প্রকাশিত এক গবেষণায় কর্মসংস্থানের এই দশাকে 'কর্মসংস্থান জরুরি অবস্থা' হিসেবে চিহ্নিত করা হয়।
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। পরে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের বেকারত্ব পরিস্থিতি এখন 'মহামারি আকার' ধারণ করেছে।
এক বছর পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি জানিয়েছে, বাংলাদেশে উচ্চমাধ্যমিকোত্তর বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিগ্রিধারী তরুণদের প্রায় ৩৬ শতাংশই বেকার।
এই পরিস্থিতি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে এমন বিপুলসংখ্যক প্রার্থীদের আবেদনই বলে দিচ্ছে, সরকারি খাতের সীমিত ও নিশ্চিত চাকরির জন্য চাকরিপ্রার্থীদের লড়াই কতটা তীব্র আকার ধারণ করেছে।
সমাজসেবা অধিদপ্তর গত মে মাসে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২ ক্যাটাগরিতে ১ হাজার ৪৮৫টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর দেখা যায়, মোট ২১ লাখ ২৩ হাজার মানুষ আবেদন করেছেন। অর্থাৎ প্রতি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৪৩০ জন। দেশের শীর্ষ সরকারি নিয়োগ পরীক্ষাÑবাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিসিএস) হিসাবের সঙ্গে তুলনা করলেও এই অনুপাত নজিরবিহীনভাবে বেশি।
গত ২ জুন থেকে ২৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। পদ ভেদে আবেদন ফি ছিল ৫০ টাকা থেকে ১০০ টাকা, যা টেলিটকের মাধ্যমে পরিশোধ করেছেন আবেদনকারীরা।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অনেক বেশি আবেদন জমা পড়ায় পরীক্ষা গ্রহণ নিয়েই বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সে কারণে আবেদন গ্রহণ সম্পন্ন হওয়ার পর প্রায় তিন মাস হতে চললেও পরীক্ষায় সময় ঘোষণা করতে পারেনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত ১ হাজার ৪৮৫ শূন্য পদে আবেদনকারী ২১ লক্ষ ২৩ হাজার। দ্রুততম সময়ে নিয়োগ সম্পন্ন করার উপায় প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন কামনা করা হয়েছে।
প্রত্যাশার চেয়ে অধিক আবেদন পড়ায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছে অধিদপ্তর। কারণ এর আগে এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা তাদের নেই। প্রার্থীর এই নজিরবিহীন চাপ এখন বড় ধরনের লজিস্টিক ও আর্থিক সংকট তৈরি করেছে। বিপুলসংখ্যক পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা, প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে পরিদর্শক নিয়োগ ও উত্তরপত্র মূল্যায়নÑসবকিছুতেই তৈরি হয়েছে জটিলতা।
কীভাবে পরীক্ষা নেওয়া উচিত এবং প্রার্থীদের কীভাবে বাছাই করা হবে, সে বিষয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছে সমাজসেবা অধিদপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












